প্রযুক্তি
কোড না লিখে সফটওয়্যার — ভাইব কোডিং
একটা আইডিয়া আছে, প্রোগ্রামিং জানেন না। আট সপ্তাহে নিজের হাতে প্রথম চলমান সংস্করণটি বানান।
৮ সপ্তাহ
কোর্স পরিচিতি
গত কয়েক বছরে একটা জিনিস বদলে গেছে: একটি সফটওয়্যারের প্রথম চলমান সংস্করণ বানাতে আর প্রোগ্রামিং শেখা লাগে না। কিন্তু নির্দেশ দিতে জানা লাগে, আর কোনটা ভুল হয়েছে তা চিনতে জানা লাগে। এই কোর্সটি ঠিক সেই দুটি জিনিস শেখায় — এবং শেষে আপনার হাতে একটি লিংক থাকে, যেটা আপনি যে কাউকে পাঠাতে পারবেন।
Vibe coding — software without writing code
পাঠ্যসূচি
৮ সপ্তাহ
- ০১
আইডিয়া থেকে স্পেসিফিকেশন
কী বানাচ্ছেন, কার জন্য, এবং — সবচেয়ে কঠিন প্রশ্ন — প্রথম সংস্করণে কী কী থাকবে না। যে আইডিয়া এক পাতায় নামে না, সেটা কোনো যন্ত্রও বানাতে পারবে না।
- ০২
AI-এর সঙ্গে কাজ করা
ভালো নির্দেশ লেখা, ছোট ছোট ধাপে ভাঙা, এবং আত্মবিশ্বাসের সঙ্গে দেওয়া ভুল উত্তর চিনতে পারা। এই অধ্যায়টাই পুরো কোর্সের ভিত।
- ০৩
প্রথম চলমান পাতা
একটা ফাঁকা স্ক্রিন থেকে একটা চলমান পাতা — লেখা, ছবি, বোতাম, এবং ফোনে ঠিকমতো দেখানো।
- ০৪
তথ্য কোথায় জমা হয়
ব্যবহারকারী যা লেখেন তা কোথায় থাকে, কীভাবে ফিরিয়ে আনা যায়, এবং ডাটাবেস জিনিসটা আসলে কী — SQL না শিখেই।
- ০৫
লগইন ও পেমেন্ট
নিজে না বানিয়ে তৈরি সেবা যুক্ত করা। কোন জিনিসগুলো কখনোই নিজে বানাতে নেই, সেটা জানাও একটা দক্ষতা।
- ০৬
ইন্টারনেটে তোলা
ডোমেইন, হোস্টিং, এবং প্রথমবার নিজের ঠিকানায় নিজের জিনিসটা খোলা। এইখানেই বেশিরভাগ মানুষ থেমে যায় — তাই এটা আলাদা সপ্তাহ।
- ০৭
কী ভুল হতে পারে
নিরাপত্তা, খরচ, ব্যক্তিগত তথ্য, এবং AI যে কাজগুলো এখনো পারে না। এই সপ্তাহটা কোর্সের সবচেয়ে অপ্রিয় এবং সবচেয়ে দরকারি অংশ।
- ০৮
ডেমো
নিজের MVP অন্যদের সামনে দেখানো, প্রশ্নের মুখে পড়া, এবং পরের পদক্ষেপ ঠিক করা।
যা নিয়ে ফিরবেন
ইন্টারনেটে চলমান নিজের একটি MVP, নিজের লিংকে — যেটা যে কাউকে পাঠানো যায়।
এক পাতার একটি স্পেসিফিকেশন, যা পড়ে একজন ডেভেলপারও বুঝবেন আপনি কী চান।
কোন কাজটা AI দিয়ে হয়ে যাবে আর কোনটার জন্য মানুষ লাগবে — এই দুটো আলাদা করতে পারা।
প্রথম ব্যবহারকারীর হাতে জিনিসটা তুলে দেওয়ার অভিজ্ঞতা।
কার জন্য
উদ্যোক্তা, শিক্ষার্থী, এনজিওকর্মী, ছোট ব্যবসার মালিক — যাঁদের একটা আইডিয়া আছে কিন্তু ডেভেলপার রাখার সামর্থ্য নেই।
কী লাগবে
কোনো প্রোগ্রামিং অভিজ্ঞতা লাগবে না। একটি ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ, এবং একটি নিজের আইডিয়া — এই তিনটি যথেষ্ট।
যা এই কোর্স করে না
এই কোর্স আপনাকে প্রোগ্রামার বানাবে না, এবং বড় বা জটিল সফটওয়্যারের জন্য ডেভেলপার লাগবেই। যা শেখাবে তা হলো — আইডিয়া থেকে দেখানোর মতো একটি চলমান সংস্করণ পর্যন্ত নিজে পৌঁছানো।
প্রশিক্ষক
ব্রুনেল ইউনিভার্সিটি, যুক্তরাজ্য — আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য আইনে এলএলএম; BTSP (বন্ড টিচার–স্টুডেন্ট–প্রফেশনাল মুভমেন্ট)-এর প্রশিক্ষক।
আগ্রহ জানান
নাম লিখে রাখুন
পরের ব্যাচের তারিখ ঠিক হলে আমরা আপনাকে জানাব। কোর্সের কোনো ফি নেই।
