BRIGHT AND COMPREHENSIVE DEVELOPMENT ORGANISATION (BACDO)
Because Only Together We Can
Build a World Where Everyone is Safe, Strong & Valued
Who We Are
“Bright And Comprehensive Development Organisation (BaCDO) ব্রাইট এণ্ড কমপ্রিহেনসিভ ডেভোলাপমেন্ট অর্গানাইজেশন (বেকডো) ” একটি অরাজনৈতিক সংগঠন, যা শোষণমুক্ত, বাসযোগ্য, ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজ গঠনের দৃঢ় বিশ্বাস নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।
আমাদের প্রধান লক্ষ্য হলো এমন একটি উন্নত ও সভ্য সমাজ গঠন করা, যেখানে সকল মানুষ ন্যায়ের ভিত্তিতে সমান অধিকার ভোগ করবে।
এই সংগঠনের পথচলা শুরু হয়েছে আমাদের তরুণ সমাজের শক্তি ও অদম্য প্রত্যয়ের মাধ্যমে—যারা বিশ্বাস করে যে তারা একটি ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ ও প্রগতিশীল সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আমরা, বাংলাদেশ সামাজিক পুনর্গঠন ও পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সদস্যবৃন্দ, মহান আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস এবং আমাদের দেশের প্রতি গভীর ভালোবাসা নিয়ে, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠনের সংবিধান প্রণয়ন করছি। আমাদের লক্ষ্য হলো নৈতিকতা, সততা ও দক্ষতার ভিত্তিতে জাতি ও সমাজের কল্যাণে কাজ করা এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অবদান রাখা।






















কার্যক্রম ও কর্মসূচিঃ
সংগঠনের কার্যক্রম ও কর্মসূচি শুধুমাত্র সাধারণ প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলার জন্য বিভিন্ন প্রকল্প প্রতিষ্ঠার মাধ্যমে তা পরিচালিত হবে। প্রতিটি প্রকল্পের জন্য পৃথক কমিটি গঠন করা হবে, যারা নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করবে। সংগঠনের মূল উদ্দেশ্য হলো আসন্ন প্রজন্মকে আধুনিক চিন্তাধারা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের চেতনায় গড়ে তোলা এবং দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা:
- এই প্রকল্পের অধীনে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার, ওয়ার্কশপ এবং ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
- দুর্নীতিবাজদের সামাজিকভাবে চিহ্নিত ও প্রতিরোধ করতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানো হবে।
- স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠন করা হবে, যারা দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করবে।
- দুর্নীতি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তার সমাধানের জন্য “স্বচ্ছতা হটলাইন” চালু করা হবে।সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তার সমাধানের জন্য “স্বচ্ছতা হটলাইন” চালু করা হবে।
শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার সংক্রান্ত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাঃ
- “শিক্ষা সবার জন্য” প্রকল্প: সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে টিউশন, অনলাইন কোর্স, ও স্কলারশিপ প্রদান করা হবে।
- “সবার জন্য স্বাস্থ্য” প্রকল্প: গ্রামের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মোবাইল মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হবে।
- মানবাধিকার লঙ্ঘনের ঘটনা মনিটর করার জন্য “ন্যায়বিচার কেন্দ্র” স্থাপন করা হবে, যা আইনি সহায়তা ও পরামর্শ দেবে।
- দেশপ্রেম ও নৈতিকতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন
- “নৈতিক ও নেতৃত্ব উন্নয়ন কর্মশালা”: তরুণদের দেশপ্রেম, সততা, এবং দায়িত্বশীল নেতৃত্বের গুণাবলী শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হবে।
- শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে তুলতে উদ্যোক্তা প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে।
- স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে “জাতীয় মূল্যবোধ শিক্ষা কর্মসূচি” পরিচালনা করা হবে, যেখানে তরুণদের মধ্যে সততা, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ জাগ্রত করা হবে।
- “ন্যায়বিচার ও সুশাসন গবেষণা ইনস্টিটিউট” প্রতিষ্ঠা করা হবে, যা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নাগরিক অধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করবে এবং তার সমাধান নিয়ে গবেষণা করবে।
- “আইন সচেতনতা ক্যাম্পেইন” পরিচালনা করা হবে, যাতে নাগরিকরা তাদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারে এবং অন্যায় হলে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারে।
- সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং সরকারের নীতিনির্ধারকদের কাছে সুপারিশ প্রস্তাব পাঠানো হবে।
- “কর্মসংস্থান উন্নয়ন প্রকল্প”: তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য ঋণ সহায়তা এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
- “উদ্যোক্তা তৈরি কর্মসূচি”: যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও বিনিয়োগ সহায়তা প্রদান করা হবে।
- বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা স্বনির্ভর হতে পারে এবং নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে।
- প্রবীণ নাগরিকদের জন্য “সিনিয়র সিটিজেন কর্মসংস্থান” চালু করা হবে, যাতে তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমাজে অবদান রাখতে পারে।
- প্রতিটি প্রকল্পের জন্য স্বতন্ত্র কমিটি থাকবে, যা পরিকল্পনা, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে।
- সংগঠনের প্রতিটি কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হবে, যেখানে সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
- সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংগঠনের কার্যক্রমের অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করা হবে।
- সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কার্যক্রমের পরিধি বাড়ানো হবে।
Impact Stories
Oversee organizational activities, decisions, and implementation
To establish Bangladesh as an exploitation-free, just, developed, and exemplary nation where every citizen enjoys equal rights, justice, and opportunities. By fostering a transparent, ethical, and humane society, the nation shall advance toward sustainable development based on justice.
A Brighter Future — For Bangladeshi’s Children
The organization’s slogan shall be: “Faith in the Creator and profound love for the country.” We believe that by collectively working with dedication to establish an exploitation-free, livable, just, and civilized society, our nation will undoubtedly reach the pinnacle of development.
